তথ্য প্রযুক্তির এই যুগে, মানুষের অনলাইন নির্ভরতা যেভাবে বেড়েছে, একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ক্রাইম। প্রতি বছর সাইবার অ্যাটাকের কারণে বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার। আর তাই বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং দক্ষ ইথিক্যাল হ্যাকারদের চাহিদা বেড়েছে বহুগুণে। লোকাল মার্কেটে যেমন একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ইথিক্যাল হ্যাকার হিসেবে জব করে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, তেমনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর টাকা আয় করা সম্ভব। তাছাড়া বর্তমান সময়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের হ্যাকারদের মধ্যে সাইবার যুদ্ধ একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দক্ষতা থাকলে এরকম পরিস্থিতিতে দেশ ও জাতির প্রয়োজনে কাজ করার সুযোগ তৈরি হয়। আপনি যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ইথিক্যাল হ্যাকার হয়ে ক্যারিয়ার শুরু করতে চান বা দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, আপনি একেবারে শূণ্য থেকে সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্স থেকে।

সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কেন শিখবেন?
• ক্যারিয়ার হিসেবে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা ইথিক্যাল হ্যাকার একটি সম্মানজনক পেশা।
• এটা যেমন ক্রিয়েটিভ, তেমনি চ্যালেঞ্জিং একটা পেশা।
• লোকাল মার্কেটে যেমন একজন সিকিউরিটি স্পেশালিস্ট বা ইথিক্যাল হ্যাকার হিসেবে জব করে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, তেমনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।
• প্রায়ই বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের হ্যাকাররা সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ে। আমাদের দেশের সাইবার যোদ্ধারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। দক্ষতা থাকলে এরকম পরিস্থিতিতে
আপনিও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

কোর্সটি কাদের জন্যঃ
• যারা ক্রিয়েটিভ কোনো কাজে নিজের ক্যারিয়ার গঠণ করতে চান।
• যারা এখনও কোন চাকরি বা কাজের ব্যবস্থা করতে না পেরে ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন।
• যারা চাকরির পাশাপাশি বাড়তি কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব ছাত্র/ছাত্রী পড়াশোনার পাশাপাশি আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা স্বামীর আয়ের উপর নির্ভরশীল না থেকে নিজেই কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা পরিবারে কিছু সাপোর্ট দেয়ার জন্য আয়ের কথা ভাবছেন।
• যারা বর্তমান ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন এবং ক্যারিয়ার বদলের কথা ভাবছেন।
• যারা কারও অধীনে কাজ না করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয়ের কথা ভাবছেন।

কোর্সটি করে যা শিখবেনঃ
• আপনি যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ইথিক্যাল হ্যাকার হয়ে ক্যারিয়ার শুরু করতে চান বা দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, আপনি একেবারে শূণ্য থেকে সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্স থেকে। ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, নেটওয়ার্ক স্ক্যানিং এর বেসিক থেকে শুরু করে ক্রিপ্টোগ্রাফির (Cryptography) মতো ট্রেন্ডি টপিক, ওয়েব পেন্ট্রেশন টেস্টিং, ভালনারাবিলিটি, বাগ বাউন্টি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন এই কোর্স থেকে। তাছাড়া বিভিন্ন টুলস আর টেকনিক দিয়ে লোকেশন ট্রাকিং, কম্পিউটার বা মোবাইল হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং বা ফেসবুক আইডি হ্যাকিং এর মতো মজাদার বিষয়গুলোও রয়েছে এই কোর্সে।

কোর্সটি আমাদের সাথে কেন করবেন?
• আমরা প্রি-রেকর্ডেড ক্লাস দিয়ে কাজ শিখাই না। আমাদের প্রতিটি ক্লাস হয় লাইভে। তাই কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে ট্রেইনারকে প্রশ্ন করে বুঝে নেয়ার সুযোগ থাকে।
• প্রতিটি ক্লাসের উপর এসাইনমেন্ট, ক্যুইজ আর লাইভ টেস্ট থাকে; যা লার্নার বা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বা দুর্বলতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• প্রতিটি ব্যাচের জন্য পৃথক ম্যাসেঞ্জার গ্রুপ থাকে, যেখানে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনার বা প্রশ্ন করার সুযোগ থাকে। পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে যায়।
• প্রতি ব্যাচে আমরা সীমিত সংখ্যক লার্নার বা শিক্ষার্থী নিয়ে থাকি। এতে ট্রেইনার আর লার্নার / শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগটা ভালো আর দ্রুত হয়। যেকোনো সমস্যায় দ্রুত রেসপন্স পাওয়া যায়।
• আমরা প্রত্যেকের মেধা আর দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। ব্যাচে সবার মেধা একরকম হয় না, তাই আমরা যারা তুলনামূলকভাবে কম বুঝে, তারা যাতে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, এজন্য প্রয়োজনে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করে থাকি।
• প্রশিক্ষণের সময় বা কাজ করার সময় ইনস্ট্রাকটরদের যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়।

কোর্স শেষে আয়ের সম্ভাবনাঃ
• ভালোভাবে কাজ শিখে দক্ষতা অর্জন করতে পারলে, দেশের অনেক প্রতিষ্ঠান বা কোম্পানীতে উচ্চ বেতনে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
• ফ্রিল্যান্সার হিসেবে দেশে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করে প্রচুর টাকা আয়ের সুযোগ রয়েছে।
• ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর প্রচুর কাজ আছে। ভালোভাবে কাজ শিখতে পারলে প্রচুর টাকা আয় করার সুযোগ রয়েছে।

কোর্সটি করার জন্য কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে?
• কম্পিউটারের বেসিক ব্যবহার
• ইন্টারনেটের বেসিক ব্যবহার

ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
• ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ডাটা)
• স্মার্টফোন এবং ল্যাপটপ / কম্পিউটার
• একটি হেডফোন

কোর্স ফিঃ ৫০০০

রেজিস্ট্রেশন করুন

আমাদের রানিং কোর্স সমূহঃ

কোর্সের নামপ্লাটফর্মকোর্স ফি
ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্সঅনলাইনসম্পূর্ণ ফ্রি
প্রফেশনাল ডাটা এন্ট্রিঅনলাইন২০০০ টাকা
ডিজিটাল মার্কেটিংঅনলাইন২০০০ টাকা
বেসিক ড্রপশিপিংঅনলাইন১৫০০ টাকা
মাইক্রোসফট অফিসঅনলাইন২০০০ টাকা
গ্রাফিক ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
ওয়েব ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিংঅনলাইন৫০০০ টাকা