

ফ্রিল্যান্সিং শিখুন বিনামুল্যে! আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে বা বাড়িতে একটি পিসি/ল্যাপটপ থাকে, তাহলে আপনি ঘরে বসেই আমাদের টিমে যোগ দিয়ে সহজ প্রশিক্ষণের মাধ্যমে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আর ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্সটি আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে!
কেন ফ্রিল্যান্সিং শিখবেন?
প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে কাজের চাহিদাও বাড়ছে। তাই কিছু কাজ শিখে একটু পরিশ্রম করলে সহজেই কাজ করে আয় করা যায়। ফ্রিল্যান্সারদের আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই। যার যত বেশি দক্ষতা ও অভিজ্ঞতা, সে তত বেশি আয় করতে পারে। সত্যি বলতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ফ্রিল্যান্সাররা মাসে এত পরিমান উপার্জন করতে সক্ষম হচ্ছেন যা অনেক সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতনের তুলনায় অনেক গুন বেশি! ফ্রিল্যান্সারদের কাজের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট স্বাধীনতা। নিজের ইচ্ছেমত কাজ করা যায়। ফ্রিল্যান্সারদের কাজের নির্দিষ্ট কোন স্থান নেই। ঘরে বসেই কাজ করা যায়। ফ্রিল্যান্সিং এর জন্য সময়ও নির্ধারিত নেই। নিজের সুবিধামত সময়ে কাজ করা যায়। তাই ছাত্র/ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে। চাকরিজীবীরা বা গৃহিনীরাও তাদের অবসর সময়ে কাজ করে বাড়তি কিছু আয় করতে পারে। আর ফ্রিল্যান্সিং শুরু করার জন্য খুব দামি মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন নেই। হাতে থাকা স্মার্টফোন বা মিনিমাম বাজেটের কম্পিউটার/ল্যাপটপ দিয়েই ফ্রিল্যান্সিং শুরু করা যায়। এককভাবে কাজ করার পাশাপাশ দলবদ্ধভাবেও কাজ করার সুযোগ রয়েছে। তাই টিম মেম্বারদের কাছ থেকেও অনেক কিছু শিখে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পাওয়া যায়।
আমাদের টিমে কেন যুক্ত হবেন?
• আমাদের টিমে যোগ দিয়ে কোনো খরচ ছাড়াই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।
• আমাদের টিমে যোগ দেয়ার জন্য কোনো সদস্য ফি দিতে হয় না। কোনো হিডেন চার্জও নেই।
• আমরা মেম্বারদের সময়, মেধা আর দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি।
• প্রশিক্ষণের পর আমরাই আমাদের টিমে কাজ করার সুযোগ দিয়ে থাকি। কাজ পাওয়ার জন্য আপনাকে ১ টাকাও খরচ করতে হবে না।
• প্রশিক্ষণের সময় বা কাজ করার সময় ইনস্ট্রাকটর এবং টিম মেম্বারদের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন।
কোর্সটি কাদের জন্যঃ
• যারা এখনও কোন চাকরি বা কাজের ব্যবস্থা করতে না পেরে ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন।
• যারা চাকরির পাশাপাশি বাড়তি কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব ছাত্র/ছাত্রী পড়াশোনার পাশাপাশি আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা স্বামীর আয়ের উপর নির্ভরশীল না থেকে নিজেই কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা পরিবারে কিছু সাপোর্ট দেয়ার জন্য আয়ের কথা ভাবছেন।
• যারা বর্তমান ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন এবং ক্যারিয়ার বদলের কথা ভাবছেন।
• যারা কারও অধীনে কাজ না করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয়ের কথা ভাবছেন।
আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?
আপনার যদি একটি স্মার্টফোন বা একটি ল্যাপটপ/পিসি থাকে, তাহলে আপনার মেধা আর যোগ্যতা অনুযায়ী কিছু কাজ শিখে আপনিও ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনি যদি কিছুই না জানেন, তাতেও ক্ষতি নেই। তবে আপনার ভেতর প্রচন্ড ইচ্ছাশক্তি আর ধৈর্য্য থাকতে হবে। আপনি আমাদের টিমে যোগ দিয়ে কোনো খরচ ছাড়াই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে আমাদের সাথেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।
কোর্সটি করে যা শিখবেনঃ
• এই কোর্সটি মূলত ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করবে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন নিয়েই সাজানো হয়েছে এই কোর্স।
• ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি, সেটআপ ও কাজ পাওয়ার উপায় সম্পর্কে ধারণা পাবেন এই কোর্স থেকে।
• এই কোর্সের মাধ্যমে হাতে কলমে বেশ কিছু কাজ শেখানো হবে, যা দিয়ে খুব সহজেই আপনি ঘরে বসে আয় করতে পারবেন।
কোর্সটি করার জন্য কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে?
• কম্পিউটারের বেসিক ব্যবহার
• ইন্টারনেটের বেসিক ব্যবহার
ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
• ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ডাটা)
• স্মার্টফোন অথবা ল্যাপটপ / কম্পিউটার
• একটি হেডফোন
কোর্স ফিঃ সম্পূর্ণ ফ্রি
আমাদের রানিং কোর্স সমূহঃ
| কোর্সের নাম | প্লাটফর্ম | কোর্স ফি |
|---|---|---|
| ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্স | অনলাইন | সম্পূর্ণ ফ্রি |
| প্রফেশনাল ডাটা এন্ট্রি | অনলাইন | ২০০০ টাকা |
| ডিজিটাল মার্কেটিং | অনলাইন | ২০০০ টাকা |
| বেসিক ড্রপশিপিং | অনলাইন | ১৫০০ টাকা |
| মাইক্রোসফট অফিস | অনলাইন | ২০০০ টাকা |
| গ্রাফিক ডিজাইন | অনলাইন | ৩০০০ টাকা |
| ওয়েব ডিজাইন | অনলাইন | ৩০০০ টাকা |
| সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং | অনলাইন | ৫০০০ টাকা |

