

পুঁজি ছাড়াই উদ্যেক্তা হিসেবে আত্মপ্রকাশ করার বা নিজের ব্যবসা শুরু করার জন্য সহজ আর দুর্দান্ত একটা মাধ্যম হচ্ছে ড্রপশিপিং। ইন্টারনেট, স্মার্টফোন আর কম্পিউটারের ব্যবহার আর সহজলভ্যতা মানুষের চিন্তাভাবনা আর মানসিকাতায় ব্যাপক পরিবর্তন এনেছে। মানুষের দৈনন্দিন জীবন-যাপন, শিক্ষা, বিনোদন বা ব্যবসা-বাণিজ্য; সকল ক্ষেত্রেই ইন্টারনেট, স্মার্টফোন আর কম্পিউটারের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। মানুষ ঘরে বসেই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছে। তাই অনলাইনকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে ব্যাপক হারে। অনেক উদ্যোক্তাই অনলাইনে পণ্য বিক্রি করে প্রচুর টাকা আয় করছে। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে বা বাড়িতে একটি পিসি/ল্যাপটপ থাকে, আপনিও হতে পারবেন একজন সফল উদ্যোক্তা। ড্রপশিপিং শিখে কোনো পুঁজি ছাড়াই আপনিও শুরু করতে পারেন আপনার নিজস্ব ব্যবসা!
ড্রপশিপিং কেন শিখবেন?
• ড্রপশিপিং শিখে কোনো পুঁজি ছাড়াই আপনি শুরু করতে পারেন আপনার নিজস্ব ব্যবসা!
• এটার জন্য কোন পূর্ববর্তী আইটি স্কিল বা দক্ষতার প্রয়োজন হয় না।
• মোটামুটি মানের স্মার্টফোন কিংবা পিসি/ল্যাপটপ দিয়েই এ কাজ করা যায়।
• নিজের ইচ্ছেমত কাজ করা যায়। ঘরে বসেই নিজের সুবিধামত সময়ে কাজ করা যায়।
কোর্সটি কাদের জন্যঃ
• যারা এখনও কোন চাকরি বা কাজের ব্যবস্থা করতে না পেরে ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন।
• যারা চাকরির পাশাপাশি বাড়তি কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব ছাত্র/ছাত্রী পড়াশোনার পাশাপাশি আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা স্বামীর আয়ের উপর নির্ভরশীল না থেকে নিজেই কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা পরিবারে কিছু সাপোর্ট দেয়ার জন্য আয়ের কথা ভাবছেন।
• যারা বর্তমান ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন এবং ক্যারিয়ার বদলের কথা ভাবছেন।
• যারা কারও অধীনে কাজ না করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয়ের কথা ভাবছেন।
• যারা উদ্যোক্তা হওয়ার বা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন।
কোর্সটি করে যা শিখবেনঃ
• এই কোর্সটি প্রথমে ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করবে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন থাকবে এই কোর্সে।
• ড্রপশিপিং এর খুঁটিনাটি জানতে পারবেন।
• দেশের ও দেশের বাইরের বিভিন্ন ওয়েবসাইট বা কোম্পানীর সাথে কিভাবে কাজ করবেন, তার বিস্তারিত শিখতে পারবেন।
• পুঁজি ছাড়াই কিভাবে নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন, তার বিস্তারিত শিখতে পারবেন।
কোর্সটি আমাদের সাথে কেন করবেন?
• আমাদের কাজের পদ্ধতি গতানুগতিক ট্রেইনিং সেন্টারগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। ট্রেনিং এর মাধ্যমে অর্থ উপার্জন আমাদের বিজনেস না। আমাদের লক্ষ্যই হচ্ছে প্রাকটিক্যাল কাজের মাধ্যমে কিছু দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা, যারা আমাদের টিমে যোগ দিয়ে কাজ করবে; নিজেরাও আর্থিকভাবে লাভবান হবে, আমাদেরও কাজের প্রসার ঘটিয়ে আমাদের টিমকে শক্তিশালি করবে।
• আমরা কোর্সের শুরুতেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি, আর মার্কেটপ্লেসে যেসব কাজের ডিমান্ড বা চাহিদা বেশি, এরকম কাজগুলোকেই
অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।
• আমরা প্রি-রেকর্ডেড ক্লাস দিয়ে কাজ শিখাই না। আমাদের প্রতিটি ক্লাস হয় লাইভে। তাই কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে ট্রেইনারকে প্রশ্ন করে বুঝে নেয়ার সুযোগ পাবেন।
• প্রতিটি ক্লাসের উপর এসাইনমেন্ট, ক্যুইজ আর লাইভ টেস্ট থাকে; যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে বা আপনার দুর্বলতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
• প্রতিটি ব্যাচের জন্য পৃথক ম্যাসেঞ্জার গ্রুপ থাকে, যেখানে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনার বা প্রশ্ন করার সুযোগ থাকে। পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে যায়।
• প্রতি ব্যাচে আমরা সীমিত সংখ্যক লার্নার বা স্টুডেন্ট নিয়ে থাকি। এতে ট্রেইনারের সাথে আপনার যোগাযোগটা ভালো আর দ্রুত হবে। যেকোনো সমস্যায় দ্রুত রেসপন্স পাবেন।
• আমরা প্রত্যেকের মেধা আর দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। গ্রুপের সবার মেধা একরকম হয় না, তাই আমরা যারা তুলনামূলকভাবে কম বুঝে, তারা যাতে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, এজন্য প্রয়োজনে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করে থাকি।
• প্রশিক্ষণের সময় বা কাজ করার সময় ইনস্ট্রাকটরদের যথেষ্ট সাপোর্ট পাবেন।
কোর্স শেষে আয়ের সম্ভাবনাঃ
• কোর্স শেষে আপনি নিজেই নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন।
• সময় আর শ্রম দিয়ে পুঁজি ছাড়াই প্রচুর টাকা আয় করার সুযোগ পাবেন।
কোর্সটি করার জন্য কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে?
• কম্পিউটারের বেসিক ব্যবহার
• ইন্টারনেটের বেসিক ব্যবহার
ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
• ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ডাটা)
• স্মার্টফোন অথবা ল্যাপটপ / কম্পিউটার
• একটি হেডফোন
কোর্স ফিঃ ১৫০০
আমাদের রানিং কোর্স সমূহঃ
| কোর্সের নাম | প্লাটফর্ম | কোর্স ফি |
|---|---|---|
| ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্স | অনলাইন | সম্পূর্ণ ফ্রি |
| প্রফেশনাল ডাটা এন্ট্রি | অনলাইন | ২০০০ টাকা |
| ডিজিটাল মার্কেটিং | অনলাইন | ২০০০ টাকা |
| বেসিক ড্রপশিপিং | অনলাইন | ১৫০০ টাকা |
| মাইক্রোসফট অফিস | অনলাইন | ২০০০ টাকা |
| গ্রাফিক ডিজাইন | অনলাইন | ৩০০০ টাকা |
| ওয়েব ডিজাইন | অনলাইন | ৩০০০ টাকা |
| সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং | অনলাইন | ৫০০০ টাকা |

