গ্রাফিক ডিজাইন এক ধরনের ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজ। আপনি যদি ক্রিয়েটিভ কোনো কাজে নিজের ক্যারিয়ার গঠণ করতে চান, তাহলে নিঃসন্দেহে গ্রাফিক ডিজাইন হতে পারে আপনার সেরা পছন্দ! বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কিংবা দেশীয় ইন্ডাস্ট্রি, সব জায়গাতেই গ্রাফিক ডিজাইন একটি গুরুত্বপূর্ণ ও ইন-ডিমান্ড স্কিল। গ্রাফিক ডিজাইনের চাহিদা বর্তমান বাজারে সকল সেক্টরেই রয়েছে। লোকাল মার্কেটে যেমন একজন ডিজাইনার হিসেবে জব করে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, তেমনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর টাকা আয় করা সম্ভব। তাই ক্যারিয়ার গঠণে বা স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী যে কারো আগ্রহের শীর্ষে থাকে গ্রাফিক ডিজাইন কোর্স।

গ্রাফিক ডিজাইন কেন শিখবেন?
• ক্যারিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইনার একটি সম্মানজনক পেশা।
• ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইন এর প্রচুর চাহিদা রয়েছে।
• লোকাল মার্কেটে যেমন একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, তেমনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।

কোর্সটি কাদের জন্যঃ
• যারা ক্রিয়েটিভ কোনো কাজে নিজের ক্যারিয়ার গঠণ করতে চান।
• যারা এখনও কোন চাকরি বা কাজের ব্যবস্থা করতে না পেরে ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন।
• যারা চাকরির পাশাপাশি বাড়তি কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব ছাত্র/ছাত্রী পড়াশোনার পাশাপাশি আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা স্বামীর আয়ের উপর নির্ভরশীল না থেকে নিজেই কিছু আয়ের কথা ভাবছেন।
• যেসব মেয়েরা পরিবারে কিছু সাপোর্ট দেয়ার জন্য আয়ের কথা ভাবছেন।
• যারা বর্তমান ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন এবং ক্যারিয়ার বদলের কথা ভাবছেন।
• যারা কারও অধীনে কাজ না করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয়ের কথা ভাবছেন।

কোর্সটি করে যা শিখবেনঃ
• এই কোর্সটি প্রথমে ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করবে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন থাকবে এই কোর্সে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি, সেটআপ ও কাজ পাওয়ার উপায় সম্পর্কে ধারণা পাবেন এই গাইডলাইন থেকে।
• এ কোর্সে ক্যানভা (Canva), এডোবি ফটোশপ (Adobe Photoshop) এবং এডোবি ইলুস্ট্রেটর (Adobe Illustrator) এর বিস্তারিত শিখতে পারবেন।
• বাস্তবধর্মী অসংখ্য প্রজেক্ট শেখানো হবে, যা আপনার দক্ষতা আর কাজের গতি বাড়াবে বহুগুণে।

কোর্সটি আমাদের সাথে কেন করবেন?
• আমাদের কাজের পদ্ধতি গতানুগতিক ট্রেইনিং সেন্টারগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। ট্রেনিং এর মাধ্যমে অর্থ উপার্জন আমাদের বিজনেস না। আমাদের লক্ষ্যই হচ্ছে প্রাকটিক্যাল কাজের মাধ্যমে কিছু দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা, যারা আমাদের টিমে যোগ দিয়ে কাজ করবে; নিজেরাও আর্থিকভাবে লাভবান হবে, আমাদেরও কাজের প্রসার ঘটিয়ে আমাদের টিমকে শক্তিশালি করবে।
• আমরা কোর্সের শুরুতেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি, আর মার্কেটপ্লেসে যেসব কাজের ডিমান্ড বা চাহিদা বেশি, এরকম কাজগুলোকেই অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।
• আমরা প্রি-রেকর্ডেড ক্লাস দিয়ে কাজ শিখাই না। আমাদের প্রতিটি ক্লাস হয় লাইভে। তাই কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে ট্রেইনারকে প্রশ্ন করে বুঝে নেয়ার সুযোগ থাকে।
• প্রতিটি ক্লাসের উপর এসাইনমেন্ট, ক্যুইজ আর লাইভ টেস্ট থাকে; যা লার্নার বা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বা দুর্বলতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• প্রতিটি ব্যাচের জন্য পৃথক ম্যাসেঞ্জার গ্রুপ থাকে, যেখানে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনার বা প্রশ্ন করার সুযোগ থাকে। পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে যায়।
• প্রতি ব্যাচে আমরা সীমিত সংখ্যক লার্নার বা শিক্ষার্থী নিয়ে থাকি। এতে ট্রেইনার আর লার্নার / শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগটা ভালো আর দ্রুত হয়। যেকোনো সমস্যায় দ্রুত রেসপন্স পাওয়া যায়।
• আমরা প্রত্যেকের মেধা আর দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। ব্যাচে সবার মেধা একরকম হয় না, তাই আমরা যারা তুলনামূলকভাবে কম বুঝে, তারা যাতে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, এজন্য প্রয়োজনে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করে থাকি।
• প্রশিক্ষণের সময় বা কাজ করার সময় ইনস্ট্রাকটরদের যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়।

কোর্স শেষে আয়ের সম্ভাবনাঃ
• ভালোভাবে কাজ শিখে দক্ষতা অর্জন করতে পারলে, দেশের অনেক প্রতিষ্ঠান বা কোম্পানীতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
• ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইন এর উপর প্রচুর কাজ আছে। ভালোভাবে কাজ শিখতে পারলে গ্রাফিক ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় করার সুযোগ রয়েছে।

কোর্সটি করার জন্য কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে?
• কম্পিউটারের বেসিক ব্যবহার
• ইন্টারনেটের বেসিক ব্যবহার

ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
• ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ডাটা)
• স্মার্টফোন এবং ল্যাপটপ / কম্পিউটার
• একটি হেডফোন

কোর্স ফিঃ ৩০০০

রেজিস্ট্রেশন করুন

আমাদের রানিং কোর্স সমূহঃ

কোর্সের নামপ্লাটফর্মকোর্স ফি
ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্সঅনলাইনসম্পূর্ণ ফ্রি
প্রফেশনাল ডাটা এন্ট্রিঅনলাইন২০০০ টাকা
ডিজিটাল মার্কেটিংঅনলাইন২০০০ টাকা
বেসিক ড্রপশিপিংঅনলাইন১৫০০ টাকা
মাইক্রোসফট অফিসঅনলাইন২০০০ টাকা
গ্রাফিক ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
ওয়েব ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিংঅনলাইন৫০০০ টাকা