বিশ্বব্যাপী ব্যবহৃত কম্পিউটার এপ্লিকেশন গুলোর মধ্যে বহুল আলোচিত ও জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট অফিস (Microsoft Office)। এটা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি প্যাকেজ, যার সাহায্যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও অফিসিয়াল ডকুমেন্টস তৈরি, হিসাব-নিকাশ, ব্যক্তিগত বা কর্পোরেট ইমেইল আদান প্রদান, প্রেজেন্টেশন তৈরি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। মাইক্রোসফট অফিস প্যাকেজটি অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হলেও ৩টি সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word), মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট (Microsoft PowerPoint) এর ব্যবহার আর জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। পড়াশোনা, চাকরি বা ব্যবসা- সকল ক্ষেত্রেই রয়েছে এগুলোর বহুবিধ ব্যবহার। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর উপর কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই কাজ শিখে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে শিখতে পারেন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি। তাছাড়া পড়াশোনায় কিংবা কর্মক্ষেত্রে – সকল ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখতে শিখতে পারেন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি।

মাইক্রোসফট অফিস (Microsoft Office) কেন শিখবেন?
• পড়াশোনা, চাকরি বা ব্যবসা- সকল ক্ষেত্রেই রয়েছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের নানা ব্যবহার।
• শিক্ষার্থীদের বিভিন্ন রিপোর্ট, থিসিস, এসাইনমেন্ট বা প্রেজেন্টশন তৈরির জন্য প্রয়োজন হয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের।
• তথ্য প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে অফিসের অধিকাংশ কাজই কম্পিউটার নির্ভর। তাই কম্পিউটারের উপর দক্ষতা না থাকলে সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তিতে যেমন অসুবিধায় পড়তে হয়, চাকরি পেলেও কর্মক্ষেত্রে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এজন্য সুন্দর ক্যারিয়ারের জন্য বা কর্মক্ষেত্রে সফলতার জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর দক্ষতা থাকা অত্যাবশ্যক।
• ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে মাইক্রোসফট অফিসের প্রচুর কাজ রয়েছে।
• লোকাল মার্কেটের পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।

কোর্সটি কাদের জন্যঃ
• পড়াশোনা, চাকরি বা ব্যবসা- সকল ক্ষেত্রেই রয়েছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের বহুবিধ ব্যবহার। তাই শিক্ষার্থী, চাকরি প্রত্যাশি, চাকরিজীবি, ব্যবসায়ী বা উদ্যোক্তা সবার জন্যই প্রয়োজন এই কোর্সটি।
• যারা ফ্রিল্যান্সিং এর উপর ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, তারাও পছন্দের তালিকায় রাখতে পারেন এই কোর্সটি।

কোর্সটি করে যা শিখবেনঃ
• এই কোর্সটি প্রথমে ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করবে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন থাকবে এই কোর্সে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি, সেটআপ ও কাজ পাওয়ার উপায় সম্পর্কে ধারণা পাবেন এই কোর্স থেকে।
• মাইক্রোস ওয়ার্ড (Microsoft Word), মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট (Microsoft PowerPoint) এর বিস্তারিত শিখতে পারবেন এই কোর্স থেকে
• সফটওয়্যার ব্যবহার করে ব্যক্তিগত বা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অসংখ্য প্রজেক্ট শেখানো হবে, যা আপনার দক্ষতা আর কাজের গতি বাড়াবে বহুগুণে।

কোর্সটি আমাদের সাথে কেন করবেন?
• আমাদের কাজের পদ্ধতি গতানুগতিক ট্রেইনিং সেন্টারগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। ট্রেনিং এর মাধ্যমে অর্থ উপার্জন আমাদের বিজনেস না। আমাদের লক্ষ্যই হচ্ছে প্রাকটিক্যাল কাজের মাধ্যমে কিছু দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা, যারা আমাদের টিমে যোগ দিয়ে কাজ করবে; নিজেরাও আর্থিকভাবে লাভবান হবে, আমাদেরও কাজের প্রসার ঘটিয়ে আমাদের টিমকে শক্তিশালি করবে।
• আমরা কোর্সের শুরুতেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি, আর মার্কেটপ্লেসে যেসব কাজের ডিমান্ড বা চাহিদা বেশি, এরকম কাজগুলোকেই অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।
• আমরা প্রি-রেকর্ডেড ক্লাস দিয়ে কাজ শিখাই না। আমাদের প্রতিটি ক্লাস হয় লাইভে। তাই কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে ট্রেইনারকে প্রশ্ন করে বুঝে নেয়ার সুযোগ থাকে।
• প্রতিটি ক্লাসের উপর এসাইনমেন্ট, ক্যুইজ আর লাইভ টেস্ট থাকে; যা লার্নার বা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বা দুর্বলতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• প্রতিটি ব্যাচের জন্য পৃথক ম্যাসেঞ্জার গ্রুপ থাকে, যেখানে বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনার বা প্রশ্ন করার সুযোগ থাকে। পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে যায়।
• প্রতি ব্যাচে আমরা সীমিত সংখ্যক লার্নার বা শিক্ষার্থী নিয়ে থাকি। এতে ট্রেইনার আর লার্নার / শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগটা ভালো আর দ্রুত হয়। যেকোনো সমস্যায় দ্রুত রেসপন্স পাওয়া যায়।
• আমরা প্রত্যেকের মেধা আর দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। ব্যাচে সবার মেধা একরকম হয় না, তাই আমরা যারা তুলনামূলকভাবে কম বুঝে, তারা যাতে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, এজন্য প্রয়োজনে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করে থাকি।
• প্রশিক্ষণের সময় বা কাজ করার সময় ইনস্ট্রাকটরদের যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়।

ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
• ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ডাটা)
• স্মার্টফোন অথবা ল্যাপটপ / কম্পিউটার
• একটি হেডফোন

কোর্স ফিঃ ২০০০

রেজিস্ট্রেশন করুন

আমাদের রানিং কোর্স সমূহঃ

কোর্সের নামপ্লাটফর্মকোর্স ফি
ফ্রিল্যান্সিং স্টার্টআপ কোর্সঅনলাইনসম্পূর্ণ ফ্রি
প্রফেশনাল ডাটা এন্ট্রিঅনলাইন২০০০ টাকা
ডিজিটাল মার্কেটিংঅনলাইন২০০০ টাকা
বেসিক ড্রপশিপিংঅনলাইন১৫০০ টাকা
মাইক্রোসফট অফিসঅনলাইন২০০০ টাকা
গ্রাফিক ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
ওয়েব ডিজাইনঅনলাইন৩০০০ টাকা
সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিংঅনলাইন৫০০০ টাকা