আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করে আয় করতে চাই। কিন্তু বুঝে উঠতে পারি না, কিভাবে শুরু করবো। ফ্রিল্যান্সিং শুরুর আগে আপনাকে বুঝতে হবে, কোন কাজটা ভালো করতে পারেন বা কোন কাজটা ভালো করতে পারবেন। সবার পক্ষে সব কাজ ভালো করা সম্ভব হয় না। অনেকেই আছে পড়াশোনায় খুব একটা ভালো না, কিন্তু খেলাধুলায় অনেক ভালো। কেউ আবার পড়াশোনায় পিছিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে পৃষ্ঠার পর পৃষ্ঠা কবিতা লিখে যাচ্ছে। অথচ ক্লাসের প্রথম সারির স্টুডেন্টরাও দুই লাইন লিখতে পারছে না। এজন্য আপনাকে আগে বুঝতে হবে কোন কাজটাতে আপনি ভালো করতে পারেন। আপনার ভেতর যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনি গ্রাফিক ডিজাইন বেছে নিতে পারেন। এই কাজটি ক্রিয়েটিভ মানুষদের কাজ। সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়। আপনার ভেতর ক্রিয়েটিভিটি নেই, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান খুব একটা সুবিধা করতে পারবেন না। হয়তো আপনি ভালো লেখালেখি করতে পারেন। আপনি কন্টেন্ট রাইটিং শিখে শুরু করতে পারেন। হয়তো লেখালেখিও আপনাকে দিয়ে হবে না, আপনি ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। মোট কথা হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে, কোন কাজটা আপনার জন্য সহজ আর কোনটাতে আপনি ভালো করতে পারবেন। সেই বিষয়ে কাজ শিখে আগে দক্ষতা অর্জন করতে হবে। কাজ শেখার জন্য ইন্টারনেটেই অনেক কিছু পাবেন। গুগলে সার্চ করলে অনেক কন্টেন্ট পাওয়া যাবে, ইউটিউবে সার্চ করলেও অনেক ভিডিও পাওয়া যাবে। তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল অনলাইন বা অফলাইন কোর্স করেও দক্ষতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি আমাদের টিমে যোগ দিয়েও কোনো খরচ ছাড়াই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আপনি কাজ শিখে কিছুটা দক্ষতা অর্জন করার পর, অনলাইন মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারেন। অনলাইনে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এর মত বেশ কিছু বিশ্বস্ত প্লাটফর্ম আছে যারা সুনাম আর বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। এসব প্লাটফর্মে প্রথমে আপনাকে সুন্দর ভাবে আপনার দক্ষতা আর অভিজ্ঞতার তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। মনে রাখতে হবে, অনলাইন মার্কেটপ্লেসে কাজের পরিমাণ যেভাবে বাড়ছে, তার তুলনায় বেশি বাড়ছে ফ্রিল্যান্সারদের উপস্থিতি। এতে একটি কাজের জন্য অসংখ্য ফ্রিল্যান্সারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই চাইলেই ইচ্ছেমতো কাজ পাওয়া যায় না অনলাইন মার্কেটপ্লেসে। বায়ার বা ক্লাইন্টরাও চায় কম খরচে দক্ষ ব্যক্তির মাধ্যমে কাজ করিয়ে নিতে। ফলে অনলাইন মার্কেটপ্লেসে কাজ পেতে হলে নিজেকে নির্দিষ্ট বিষয়ে দক্ষ করার পাশাপাশি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। তারপর কাজের জন্য চেষ্টা করতে হবে। প্রথম দিকে কাজ পাওয়াটাই একটু চ্যালেঞ্জিং সবার জন্য। প্রথম দিকে কয়েকটা কাজ করে সফলভাবে শেষ করতে পারলে, পরবর্তীতে আপনাকে আর কাজ পেতে খুব একটা বেগ পেতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে মার্কেটপ্লেসে বায়ার বা ক্লাইন্ট যেহেতু বিভিন্ন দেশের হয়ে থাকে, তাদের সাথে যোগাযোগের জন্য বা তাদের রিকোয়ারমেন্ট বোঝার জন্য আপনাকে কাজে দক্ষতার পাশাপাশি ইংরেজিতেও কিছুটা পারদর্শী হতে হবে।

Facebook Security & Troubleshooting Course
ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও জানতে পড়ুনঃ
ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?
কেন ফ্রিল্যান্সিং শুরু করা উচিত?
ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা
ফ্রিল্যান্সিং কাদের করা উচিত?
আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?
কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য সহজ ও সেরা কাজ কোনগুলো?
ফ্রিল্যান্সিং এর জন্য সবচেয়ে সহজ কাজ কোনগুলো?
ফ্রিল্যান্সিং এর জন্য কি কি স্কিল বা দক্ষতা থাকতে হয়?
ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা জানা কতটুকু জরুরি?
স্বল্পশিক্ষিত মানুষ কি ফ্রিল্যান্সিং করতে পারবে?
ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি জানা কতটুকু জরুরি?
ইংরেজি জানা না থাকলে কি ফ্রিল্যান্সিং করা যাবে?
ফ্রিল্যান্সিং এর জন্য কোন কনফিগারেশন এর কম্পিউটার বা ল্যাপটপ ভালো?
ফ্রিল্যান্সিং এর জন্য কি ধরনের কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয়?
কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কি ফ্রিল্যান্সিং করা যায়?
পিসি বা ল্যাপটপ ছাড়া শুধু মোবাইল দিয়েই কি ফ্রিল্যান্সিং করা যায়?
ফ্রিল্যান্সিং একা করবো? নাকি কোনো টিমের সাথে?
কোনো টিমের সাথে যুক্ত হয়ে ফ্রিল্যান্সিং করলে কি সুবিধা পাওয়া যায়?
ফ্রিল্যান্সিংয়ে কিভাবে সফল হওয়া যায়?
ফ্রিল্যান্সিংয়ে অনেকেই কেন ব্যর্থ হয়?
ফ্রিল্যান্সিং কোনো ট্রেনিং সেন্টারে শিখলে ভালো হবে? নাকি কোনো টিমে যুক্ত হয়ে?
ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন ট্রেনিং সেন্টার ভালো?
ইউটিউব ভিডিও দেখে কি ফ্রিল্যান্সিং শেখা যায়?
পড়াশোনার পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা যায়?
চাকরির পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা যায়?
মেয়েরা কি ঘরের কাজকর্ম করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবে?
ফ্রিল্যান্সার কারা?
ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
আমি কি ফ্রিল্যান্সার হতে পারবো?
ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে ক্যারিয়ার শুরু করবো?
মার্কেটপ্লেস কি?
জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কোনগুলো?
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন মার্কেটপ্লেস সবচেয়ে ভালো?
মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট করতে হয়?
মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাওয়া যায়?
মার্কেটপ্লেস থেকে কিভাবে পেমেন্ট পাওয়া যায়?
মার্কেটপ্লেস থেকে পেমেন্ট পাওয়ার সহজ উপায় কি?
মার্কেটপ্লেসে কিভাবে সফল হওয়া যায়?
Digital Marketing Course

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন…

Follow us on: Facebook | YouTube | Blogger